অনুমোদন ছাড়াই ফেরিঘাটে টোল আদায়ের চেষ্টা, স্থানীয়দের বিক্ষোভ

০৫ জুন ২০২৬, ০৮:০৯ PM , আপডেট: ০৫ জুন ২০২৬, ০৮:১০ PM
রাজশাহীর গোদাগাড়িতে এই ঘটনা ঘটে

রাজশাহীর গোদাগাড়িতে এই ঘটনা ঘটে © টিডিসি ছবি

রাজশাহীর গোদাগাড়িতে জেলা পরিষদের অনুমোদন ছাড়া টোল আদায়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১০ টার দিকে গোদাগাড়ি উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বিদিরপুর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সরকারি অনুমোদন ছাড়া টোল আদায়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা প্রতিবাদ করে মারমুখী হলে অভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চর আষাড়িয়াদহ, আলাতুলি, ভগবন্তপুর, বড়গাছি, বিদিরপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এসব ঘাট ব্যবহার করে পদ্মা নদী পারাপার করেন। শুক্রবার সকাল থেকে কয়েকজন ব্যক্তি যাত্রীপ্রতি ২০ টাকা করে আদায় শুরু করলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত এলাকায় জানাজানি হলে স্থানীয়রা মাইকে প্রতিবাদের ঘোষণা দেন এবং ঘাটের দিকে অগ্রসর হন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পরিষদের মালিকানাধীন বড়গাছি-পেটা, বিদিরপুর ও ফুলতলা-ভাটোপাড়া ফেরিঘাট দুটি ১৪৩৩ বঙ্গাব্দের জন্য ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হলেও কোনো দরপত্র জমা পড়েনি। ফলে ঘাট দুটি ইজারা না হওয়া পর্যন্ত খাস আদায়ের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা পরিষদের পর্যাপ্ত জনবল না থাকায় পূর্বের নির্দেশনা অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে খাস আদায় কার্যক্রম পরিচালিত হবে এবং আদায়কৃত অর্থ প্রতি মাস শেষে জেলা পরিষদের অনুকূলে জমা দিতে হবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহিল কাফি বলেন, জেলা পরিষদের অনুমোদন ছাড়াই একটি প্রভাবশালী গোষ্ঠী ঘাট নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সেখানে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। তারপরও কিছু ব্যক্তি নিজেদের মতো করে টাকা আদায় করছে।

স্থানীয়দের অভিযোগ, নদীর ঘাটের বিদিরপুর অংশে অবৈধভাবে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। তারা হলেন— গোদাগাড়ী থানার  বিদিরপুর এলাকার নিন্টু ঘাটালের ছেলে স্বপন ঘাটাল, বিদিরপুর এলাকার স্বপন ঘাটালের ছেলে মিলন, প্রেমতলি এলাকার বাসিন্দা সোহরাব হোসেন ও মুর্তজা।

এ বিষয়ে অভিযুক্ত সোহরাব হোসেন বলেন, জমসের আলী নামের একজন বলেছে জেলা পরিষদ থেকে আমরা ঘাটে বসার অনুমোদন পেয়েছি। তুমি আসো, কাগজপত্র দেখে ঘাটে বসো। সেজন্য আমি তার কাগজ দেখতে ঘাটে গিয়েছি। আমি সেখানে কারও কাছ থেকে টাকা তুলিনি। সেখানে স্বপন ঘাটালের  ছেলে মিলন টাকা তুলেছে। পরে কাগজ দেখে আমি বলেছি, এখানে তো আমাদের অনুমোদন নেই। তাহলে আমি কেন টাকা তুলব? পরে সেখানে বিজিবি ও পুলিশ চলে আসে।

এ বিষয়ে আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হাই বলেন, যারা টাকা তুলেছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কারণ আমরা ইউনিয়ন পরিষদ থেকে কাউকে টাকা তোলার জন্য বলিনি।

এ বিষয়ে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, ঘাট দুটি চলতি অর্থবছরে ইজারা দেওয়া সম্ভব হয়নি। কারণ টেন্ডার প্রক্রিয়ায় কোনো দরপত্র পাওয়া যায়নি। বিধি অনুযায়ী বর্তমানে খাস আদায়ের দায়িত্ব আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। জেলা পরিষদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সরাসরি টোল আদায়ের অনুমতি দেয়নি। চেয়ারম্যান, অনুমোদিত প্রতিনিধি অথবা ইউনিয়ন পরিষদের মনোনীত ব্যক্তিরাই কেবল খাস আদায় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9