ছেলের ছোঁড়া গুলিতে প্রাণ হারালেন বাবা 

০৭ জুন ২০২৬, ০৫:৫৯ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ০৬:০০ PM
নিহত মো. আয়াজ

নিহত মো. আয়াজ © সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের গুলিতে মো. আয়াজ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  আজ রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে খুনিয়াপালংয়ের ৪ নম্বর ওয়ার্ডের তেলকুলা এলাকায় জমি নিয়ে পিতা মো. আয়াজের সঙ্গে তার ছেলে জোবাইর উদ্দিনের তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জোবাইর নিজের বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। 

গুলিবিদ্ধ হয়ে মো. আয়াজ মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে রেফার করা হয়েছিল। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে জোবাইর উদ্দিন আত্মগোপনে রয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনার পর থেকেই ঘাতক ছেলেকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে। অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। ‘

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬