দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

০৭ জুন ২০২৬, ১২:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর ঢাকা বাইপাস এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আরিফুল ইসলাম (৪০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে নগরীর ঢাকা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত আরিফুল ইসলাম নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আজিজুর রহমানের ছেলে।তিনি জেলা পুলিশে কর্তব্যরত ছিলেন।
 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জবায়দুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আরিফুল ইসলাম ঢাকা বাইপাসের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা অন্য একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কায় দেয়। এতে আরিফুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে বেলা তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, পুলিশ সদস্য আরিফুল ইসলাম জেলা পুলিশে কর্মরত ছিলেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ছাত্রদলের ‘ক্লিন ক্যাম্পাস’ উদ্যোগে সহযোগিতার আশ্বাস ঢাবি প…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ মিজানুর রহমান আজহারীর
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ মিছিল
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভেটিংয়ে উঠেছে নবম পে স্কেলের প্রজ্ঞাপন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন প্লাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আদম (আ.)-ই কি প্রথম মানুষ? কুরআন কী বলে?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬