ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় মটরসাইকেল, নিহত ২

০৬ জুন ২০২৬, ১১:৫২ AM , আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:০১ PM
বাসের চাপায় মটরসাইকেল

বাসের চাপায় মটরসাইকেল © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কুমিল্লার বরুড়া উপজেলার মইশাই গ্রামের আবদুল্লাহ’র ছেলে কুমিল্লার রেলওয়ে স্টেশনে মোটরস এন্ড ফার্নিচার ব্যবসায়ী সানাউল্লাহ (৩৩) এবং তার দোকানের কর্মচারী একই জেলার মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামের রবিউলের ছেলে অন্তর (২৬)।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় আল-আমিন পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

‎ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’

‎নিহত ব্যবসায়ীর মামা মওলানা মুফতি মাযহারুল ইসলাম বলেন, আমার ভাগিনা সানাউল্লাহ দোকানের কর্মচারী অন্তরকে নিয়ে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম থেকে বরুড়া যাওয়ার পথে চৌদ্দগ্রাম এলাকা মহাসড়কে যাত্রীবাহী গাড়ির পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জনে নিহত হয়েছেন। এ খবর পেয়ে লাশ নেওয়ার জন্য আমি চৌদ্দগ্রাম মিয়া বাজার ফাড়ি থানায় আসছি।

৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬