মায়ের লাশ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মেয়ের

০৭ জুন ২০২৬, ০১:০০ PM
দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার

দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার © টিডিসি

মায়ের শেষ মুখটি দেখার আকুলতা নিয়েই পরিবারের সদস্যদের সঙ্গে রওনা হয়েছিলেন রেশমা বেগম (২৫)। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তার প্রাণ। 

রবিবার (৭ জুন) সকাল ৬টা ১০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কোমরপুর গ্রামের আবদুর সাত্তার গাজীর স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-গ ২৫-০৯৬২ নম্বরের একটি প্রাইভেটকার ফরিদপুর থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের গেটের বাউন্ডারি দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা রেশমা বেগম গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত রেশমা বেগমকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার মায়ের মৃত্যু হওয়ায় শেষবারের মতো মরদেহ দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তারও মৃত্যু হয়।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানার হেফাজতে নেন। পরে তিনি হাসপাতাল মর্গে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ছাত্রদলের ‘ক্লিন ক্যাম্পাস’ উদ্যোগে সহযোগিতার আশ্বাস ঢাবি প…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ মিজানুর রহমান আজহারীর
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ মিছিল
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভেটিংয়ে উঠেছে নবম পে স্কেলের প্রজ্ঞাপন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন প্লাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আদম (আ.)-ই কি প্রথম মানুষ? কুরআন কী বলে?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬