অস্ত্র-নগদ টাকাসহ ৩ ডাকাতকে আটক করল কোস্ট গার্ড 

০৬ জুন ২০২৬, ০৬:০৫ PM
কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগী আটক

কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগী আটক © সংগৃহীত

লক্ষীপুরের রামগতিতে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লক্ষ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (৬ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি নিশ্চিত করেন। 

আটককৃত ডাকাতরা হলেন-লক্ষীপুরের রামগতি থানার বাসিন্দা মোঃ আজিম ব্যাপারী (৩২), মোঃ বশির (৪০) ও রাব্বী (১৬)। 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘লক্ষ্মীপুরের রামগতি থানাধীন জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গত ৫ জুন ২০২৬ রাত ৮ টা হতে আজ ৬ জুন ২০২৬ শনিবার সকাল ৭ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করা হয়।’

তিনি বলেন, ‘পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

উল্লেখ্য, আজিমকে ইতোপূর্বে গত ২৯ সেপ্টেম্বর ২০২২ কোস্ট গার্ড কর্তৃক অস্ত্রসহ আটক করা হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬