আমের প্রলোভনে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

০৬ জুন ২০২৬, ০৫:১০ PM
অভিযুক্ত আজাহার আলী (৫০)

অভিযুক্ত আজাহার আলী (৫০) © সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজাহার আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিকেলে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আজাহার আলী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর সাতগিরি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১ জুন বিকাল ৩টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত থাকার সুযোগে প্রতিবেশী আজাহার আলী শিশুটিকে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে তার দাদি ঘটনাস্থলে গেলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

এরপর শিশুটির দাদি বাদী হয়ে শুক্রবার (৫ জুন) সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আজাহার আলীকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বলেন, ‘শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযুক্ত আজহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬