১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার

০৬ জুন ২০২৬, ০৯:৪৫ AM , আপডেট: ০৬ জুন ২০২৬, ১০:০৩ AM
শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার বৃদ্ধ 

শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার বৃদ্ধ  © টিডিসি ফটো

পিরোজপুরে ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া আব্দুল গনি শিকদার মুক্তারকাঠি গ্রামের মৃত সেকেন্দার আলী শিকদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটি বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মুক্তারকাঠি এলাকায় বলেশ্বর নদীর পাড়ে বকুল ফুল তুলতে গিয়েছিল ওই শিশু। এ সময় অভিযুক্ত আব্দুল গনি শিকদার কৌশলে ও ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে তার একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত আব্দুল গনিকে আটকে রাখেন। পরে খবর পেয়ে পিরোজপুর সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন : সুপারির ডাটায় ইয়াবা পাচার, স্ত্রীসহ জাফর ইকবাল গ্রেপ্তার

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী শিশুর মা বলেন, 'সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বাইরে বের হয়। আমাদের বাসার কাছেই বলেশ্বর নদী হওয়ায় সেখানে সে ফুল তুলতে গিয়েছিল। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা আব্দুল গনি আমার মেয়েকে জোর করে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে আমি খবর পেয়ে সেখানে গেলে আমাকেও মারধর করার হুমকি দেওয়া হয়। আমি দ্রুত পুলিশকে জানালে তারা এসে আমার মেয়েকে উদ্ধার করে এবং ওরে (অভিযুক্ত) ধরে নিয়ে যায়।'

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'মুক্তারকাঠি এলাকায় ধর্ষণের খবর পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার আব্দুল গনি শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9