কমলাপুর রেলস্টেশনে ডিএমপির কে-নাইন ইউনিট মোতায়েন

২৫ মে ২০২৬, ০৭:২৪ AM
কে-নাইন ইউনিট মোতায়েন

কে-নাইন ইউনিট মোতায়েন © টিডিসি ফটো

পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, অপরাধমূলক কর্মকাণ্ড ও নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে স্টেশনজুড়ে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম।

এরই অংশ হিসেবে ডিএমপির অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত কে-নাইন ইউনিট মোতায়েন করা হয়েছে কমলাপুর রেলস্টেশনে। কেনাইন ইউনিটের ডগ স্কোয়াড ও সদস্যরা স্টেশনের প্রবেশপথ, প্লাটফর্ম, যাত্রীদের লাগেজ, অপেক্ষমাণ এলাকা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিয়মিত তল্লাশি ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্দেহজনক বস্তু শনাক্তকরণ, নাশকতা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম ঈদযাত্রা চলাকালীন অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

আজ সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি ও মাননীয় রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। এ সময় তারা মোতায়েনকৃত কে-নাইন ইউনিটের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে ডিএমপির গৃহীত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

ঈদকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ রেলস্টেশন, বাস টার্মিনাল ও অন্যান্য পরিবহন কেন্দ্রে ডিএমপির নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬