নার্সিং শিক্ষার্থীকে ধর্ষণ, হাসপাতালের কর্মকর্তা গ্রেপ্তার

২৪ মে ২০২৬, ০১:৫৫ PM
গ্রেপ্তার মো. মেহেদী হাছান

গ্রেপ্তার মো. মেহেদী হাছান © সংগৃহীত

কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে করা ধর্ষণ মামলার আসামি চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ মো. মেহেদী হাছানকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম।

গ্রেপ্তার মেহেদী হাছান জেলার কচুয়া উপজেলার ফতেপুর তুলপাই গ্রামের বাসিন্দা।

ধর্ষণের ঘটনার সময় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে কর্মরত। আর ধর্ষণের শিকার এবং মামলার বাদী একটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী।

ঘটনার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আসামি মেহেদী হাছান মামলার ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। মামলাটি তদন্ত করে পিবিআই কুমিল্লা। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাকে আদালতে সোপর্দ করা হবে।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬