কক্সবাজার আদালত প্রাঙ্গণে দুই পক্ষের গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

২৪ মে ২০২৬, ১২:২০ PM , আপডেট: ২৪ মে ২০২৬, ১২:৫৩ PM
কক্সবাজারে আদালত

কক্সবাজারে আদালত © সংগৃহীত

কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর আদালত প্রাঙ্গণজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করে।

আজ রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে আদালত এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ ওঠে। 

হঠাৎ গোলাগুলির শব্দে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ দিকবিদিক ছুটতে থাকেন। এ সময় গুলিবিদ্ধ হন একজন। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। 

গুলি করে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে সদর থানায় দিয়েছে আদালত প্রাঙ্গণে থাকা সাধারণ জনগণ। এ সময় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 

ঘটনার পরপরই আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি সংশ্লিষ্ট পক্ষ।

এ ঘটনায় আদালতপাড়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নজরুল বর্ষ ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কর্মসূচি নির্ধার…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে আটকে রাখলেন কলেজ ছাত্রদল সভাপ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯-এ ডাকসুতে হেরে যাওয়া অন্য প্রার্থীদেরও ন্যায়বিচার পাইয়…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হলেন কলেজের শিক্ষক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬