পুলিশ পরিচয়ে প্রতারণা, অতঃপর...

২৪ মে ২০২৬, ১১:৩৮ AM
আটক মোহাম্মদ আতিক উল্লাহ আল মামুন

আটক মোহাম্মদ আতিক উল্লাহ আল মামুন © সংগৃহীত

কক্সবাজার শহরের স্টেডিয়াম এলাকা থেকে পুলিশের ভুয়া পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে মোহাম্মদ আতিক উল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে আটক করেছে কক্সবাজার সদর থানা-পুলিশ। আটককালে তার কাছ থেকে পুলিশের পোশাক, একটি হ্যান্ডকাপ এবং দুটি ভিন্ন নামের নেইমপ্লেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে)  নিয়মিত ডিউটির অংশ হিসেবে স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর থানার এসআই (নিঃ) সৌরভ বড়ুয়া। অভিযানের এক পর্যায়ে সন্দেহজনক আচরণের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পুলিশের ব্যবহৃত পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি কক্সবাজার জেলার উখিয়ার পূর্ব ডিগলিয়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

আটকের সময় তার কাছ থেকে ‘মো. সাইফুল ইসলাম মিজান’ ও ‘মো. মিজান’ নামের দুটি আলাদা নেমপ্লেট উদ্ধার করা হয়। একই ব্যক্তির কাছে ভিন্ন নামে নেমপ্লেট পাওয়া যাওয়ায় বিষয়টি আরও সন্দেহজনক বলে মনে করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বিভিন্ন পরিচয় ব্যবহার করে তিনি প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

কক্সবাজার সদর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। একই সঙ্গে তার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম—দাবি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসা নিতে এসে আগে খাবার, সঙ্গে ওষুধ-ফলমূলও— চিকিৎসকের মা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬