গিটার বাজিয়ে গান গেয়ে ছদ্মবেশে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ

১৪ মে ২০২৬, ১০:০১ PM
রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গিটার বাজিয়ে গান গেয়ে মাদকসেবী ধরছে পুলিশ

রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গিটার বাজিয়ে গান গেয়ে মাদকসেবী ধরছে পুলিশ © সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে অভিনব এক কৌশল অবলম্বন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১৩ মে) রাত ৯টার দিকে উদ্যান এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছেন পুলিশ সদস্যরা। ছদ্মবেশে গিটার বাজিয়ে গান গাওয়ার আড়ালে অভিযান চালিয়ে মাদকসহ সাত মাদকসেবী ও কারবারিকে হাতেনাতে ধরেন তারা।

গ্রেফতারকৃতরা হলেন মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূইয়া (২৪)। সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে শাহবাগ থানার একটি বিশেষ টিম সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মাদকসেবী ও কারবারিদের বিচরণ ঠেকাতে সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করেন। অভিযানের অংশ হিসেবে তারা গানের আসর জমানোর মতো অভিনব কৌশল অবলম্বন করেন।

আরও পড়ুন: বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হলো সমাজকল্যাণ-মার্কেটিংয়ের দুই অধ্যাপককে

এতে মাদকসেবী ও কারবারিরা পুলিশের উপস্থিতি টের না পেয়ে সেখানে সমবেত হলে তাদের অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে প্রেরণ করা হয়। 

আদালত গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাদক নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950