পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন ও সম্পাদক শামীমা পারভীন

১৩ মে ২০২৬, ০৮:৫৮ PM , আপডেট: ১৩ মে ২০২৬, ০৮:৫৮ PM
আইজি মোসলেহ উদ্দিন আহমদ ও পুলিশ সুপার শামীমা পারভীন

আইজি মোসলেহ উদ্দিন আহমদ ও পুলিশ সুপার শামীমা পারভীন © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৩ মে) বিকেলে পুলিশ সপ্তাহ ২০২৬-এর চতুর্থ ও শেষ দিনে রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মো. আলী হোসেন ফকিরের কাছে উপস্থাপন করবেন।

অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আই…
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা
  • ১০ নভেম্বর ২০২৬
১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950