থানায় সালিশ বৈঠকে এসে আটক আওয়ামী লীগ নেত্রী

১৩ মে ২০২৬, ০৮:৩৩ PM
কাজী জাহানারা পারভীন

কাজী জাহানারা পারভীন © টিডিসি সম্পাদিত

নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে এসে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার রাতে সৈয়দপুর থানার গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পারিবারিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে থানায় আয়োজিত সালিশি বৈঠকে অংশ নিতে এসেছিলেন কাজী জাহানারা পারভীন। এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপাসহ কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের সময় তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’ স্লোগান দেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আটক করার পর তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, রামগঞ্জ এলাকার সিদ্দিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ান…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬