মা দিবসে ছেলের হাতে মা খুন

১০ মে ২০২৬, ১১:৪১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আন্তর্জাতিক মা দিবসে যখন বিশ্ব জুড়ে মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতার প্রকাশ চলছিল, ঠিক সেই দিনই ফেনীর দাগনভূঞায় মাদকাসক্ত ছেলের হামলায় প্রাণ হারালেন এক মা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। আজ রবিবার (১০ মে) রাতে উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ হুদুর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম লাকি বেগম (৪০)। তিনি স্থানীয় বাসিন্দা মোঃ মোস্তফার স্ত্রী। এ ঘটনায় আহতরা হলেন—লাকি বেগমের স্বামী মোঃ মোস্তফা (৪৫) ও তাদের মেয়ে মিথিলা (১৮)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় মাদকাসক্ত ছেলে রাফি (২১) নেশার টাকার জন্য হঠাৎ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মা লাকি বেগম নিহত হন।এসময় বাবা ও বোন গুরুতর আহত হন।  
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্রের দাবি, হামলার পর অভিযুক্ত ছেলে রাফিকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তবে এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির বলেন, হাসপাতালে আনার আগেই লাকি বেগমের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আহত মোস্তফা ও মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয় জানতে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীমকে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।

ট্যাগ: ফেনী
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬