গৃহবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা আওয়ামী লীগ নেতার

০৯ মে ২০২৬, ০৯:৪০ PM
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূকে ঘরে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে। তিনি মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, রাজনৈতিক পরিচয়ের সুবাদে গত ৫ মে সাজ্জাদুল ইসলাম খালিশপুর গোহাটার পাশের একটি ভাড়া বাসায় একজনকে খুঁজতে যান। সেখানে গিয়ে গৃহবধূর স্বামীকে না পেয়ে তিনি পানি খেতে চান। এসময় গৃহবধূ ফ্রিজ থেকে পানি আনতে গেলে অভিযুক্ত সাজ্জাদ তার ওপর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

গৃহবধূর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সাজ্জাদুল ইসলামকে আটক করেন। পরে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে তিনি টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শনিবার গৃহবধূর স্বামী বাদী হয়ে মহেশপুর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত সাজ্জাদুল ইসলাম সোনালী ব্যাংকের দুই লাখ টাকার একটি চেক দেন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬