গাজীপুরের সেই লোমহর্ষক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজন আটক

০৯ মে ২০২৬, ০৬:২৯ PM , আপডেট: ০৯ মে ২০২৬, ০৬:২৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামের নিজ বাড়িতে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী, তিন কন্যা ও শ্যালক। গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের সময় ফোরকান মিয়ার স্ত্রীর মুখে কাপড় ঢুকিয়ে চেপে রাখার আলামত পাওয়া যায়, যাতে বাইরে কেউ কোনো শব্দ টের না পায়। পরে ঘরের ভেতর থেকে একে একে গলাকাটা অবস্থায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ঘটনার আগে ফোরকান মিয়া তার শ্যালককে একটি চায়না গার্মেন্টসে ১৯ হাজার টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে গ্রামের বাড়ি থেকে ডেকে আনেন। এরপর গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর নিজেই পরিবারের সদস্যদের বিষয়টি জানান বলেও দাবি করেন প্রতিবেশীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ফোরকান মিয়া পেশায় গাড়িচালক। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9