ধর্ষণ রোধে শুধু নারীরা নয়, পুরুষরাও সোচ্চার হোন

০৮ জুলাই ২০১৯, ০৭:৫৩ PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণ প্রতিরোধে পুরুষদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কেবল নারীরাই চিৎকার করে যাবে নাকি? এ ব্যাপারে পুরুষদেরও সোচ্চার হওয়া উচিত। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীন সফরের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন।

রাজধানীর ওয়ারীতে ধর্ষণের পর হত্যার শিকার হওয়া শিশু সায়মার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অপরাধীকে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছে এবং সে ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষণের মতো জঘন্য কাজ যারা করে, তারা মানুষ না—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার অপরাধীদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে।

এদিকে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন রোববার জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে ৩৯৯ জন শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার শিকার হয়েছে। এ ছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ আজ সোমবার সংবাদ সম্মেলন করে বলেছে, এ বছরের প্রথম ছয় মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৭৩১ জন।

সম্প্রতি নারী ও শিশু ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, সরকার ধর্ষণ রোধে আরও কোনো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে কি না? জবাবে প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্য হচ্ছে ধর্ষণ সব সময় সব দেশে আছে। তবে এখন মেয়েরা সাহস করে কথাটা বলে। একটা সময় সামাজিক লজ্জার কারণে বলতে পারত না।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ষণ প্রতিরোধে যা যা করার দরকার বা আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার হলে সরকার তা–ই করবে। ধর্ষকদের শাস্তি দিতেও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানান তিনি।

ধর্ষণ রোধে পুরুষ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পুরুষ সমাজকেও বলব, ধর্ষণটা তো পুরুষ সমাজ করে যাচ্ছে, পুরুষ সমাজেরও একটা আওয়াজ তোলা উচিত।’ পুরুষদেরও কিছু করা উচিত জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘খালি নারীরাই চিৎকার করে যাবে নাকি? নির্যাতিত হয়ে সব চিৎকার করবে আর নির্যাতনকারীর স্বজাতি যারা আছে তাদেরও এ ব্যাপারে সোচ্চার হওয়া উচিত বলে মনে করি।’

 

বিশ্বকাপের বদলে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা পাকিস্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্স অ্যাকাউন্টে কুরুচিপূর্ণ পোস্ট: এবার বিক্ষোভের ঘোষণা জা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬