সন্ত্রাসবিরোধী মামলায় আবারও কারাগারে সাবেক এমপি বুবলী

০৪ মে ২০২৬, ০১:০০ PM
আদালতে সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী ও পুলিশ সদস্যরা

আদালতে সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী ও পুলিশ সদস্যরা © সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইন করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

সোমবার (৪ এপ্রিল) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত তাকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে গত ২৯ এপ্রিল আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মো. শফিকুর রহমান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করেন। শুনানিকালে আসামিকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়।

পুলিশের আবেদনে বলা হয়, তদন্তকালে এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজনদের জিজ্ঞাসাবাদে ও স্থানীয় তদন্তে জানা গেছে আসামি বুবলী মিছিলের অর্থের জোগাদানদাতা ও নির্দেশদাতা। মামলার তদন্ত স্বার্থে আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ ২/এ পার্ক টাউন রেস্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার অভিমুখে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারী ব্যানার সহ অবৈধ মিছিল করেন। 

এ সময় তারা রাষ্ট্রকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক করার উদ্দেশে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে আসামিরা পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে ১০ জনকে গ্রেপ্তার করেন। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০-৪০ জন নেতাকর্মী দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে করলে তারা জানান, তারা রাষ্ট্রকে অস্থিতিশীল সন্ত্রাসী কার্যক্রম উৎসাহিত করা এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল করছিলনে। ওই ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক নিয়াজ উদ্দিন সন্ত্রাসবিরোধী আইন মামলাটি করেন।এর আগে গত বছরের ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬