গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মালিক গ্রেফতার 

০৪ মে ২০২৬, ০১:০৯ AM
কবির হাওলাদার

কবির হাওলাদার © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে কবির হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ ও পুলিশের একটি যৌথ দল। রবিবার (৩ মে) উপজেলার কালিশুরি ইউনিয়নের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

ভুক্তভোগী গৃহকর্মী ও মামলার সূত্রে জানা গেছে, কবির হাওলাদারের বাড়িতে ভুক্তভোগী গৃহকর্মীর কাজ করতেন। তারা দুজনেই সূর্যমনি ইউনিয়নের বাসিন্দা। ২০২৪ সালে একদিন বাড়িতে কেউ ছিলো না, এমন সময় তাকে ফোন কাজের জন্য ডাকেন অভিযুক্ত। পরে সেখানে তাকে ধর্ষণ করেন এবং পরবর্তীতে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি এমন অপকর্ম চালিয়ে যান। পরে ভুক্তভোগীর গর্ভে সন্তান আসলে তার স্বামী তাকে তালাক দেন। এরপরে আজকাল করে দীর্ঘদিন ভুক্তভোগীকে বিয়ের জন্য অপেক্ষা করতে বাধ্য করেন অভিযুক্ত কবির হাওলাদার। 

দীর্ঘসময় এরকম ছলচাতুরী করার পর বিয়ে করেন না, তাই গত ২৩ এপ্রিল ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যাহার বাউফল থানার মামলা নং-৩৭ ও মামলা জিআর নং-১২৮।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা এফআইআর করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভুক্তভোগী ও সন্তানকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে। মামলার তদন্ত চলছে, বিস্তারিত তদন্ত শেষে মামলার বিষয় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬