ভয়ভীতি দেখিয়ে পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ PM
ভয়ভীতি দেখিয়ে পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

ভয়ভীতি দেখিয়ে পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪ © সংগৃহীত ও সম্পাদিত

চট্টগ্রামে এক পোশাকশ্রমিককে ভয়ভীতি দেখিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ রোড এলাকার বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, আপ্রুমং মারমা (২৬), থুয়াইচিং মারমা (২৯), ওথাইইনু মারমা (৩০) ও ওকরাইজা মারমা। তারা সবাই রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, এক চাকমা তরুণী (২২) সিইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং ব্যারিস্টার কলেজ রোডের ভাড়া বাসায় অন্য নারী শ্রমিকদের সঙ্গে থাকেন। তার পরিচিত এক ব্যক্তি গত ১০ এপ্রিল চিকিৎসার জন্য ফেনী থেকে চট্টগ্রামে এসে ওই বাসায় ওঠেন।

বিষয়টি বাসার আরেক নারী পরিচিত কয়েকজনকে জানান। এতে অভিযুক্তরা ওই তরুণীকে জিজ্ঞাসাবাদের কথা বলে গত ১৯ এপ্রিল রাতে ব্যারিস্টার কলেজ রোডের আরেক বাসায় নিয়ে যান। সেখানে ফেনীর ব্যক্তির সঙ্গে তরুণীর অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তাকে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাকে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে সরে যান।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইপিজেড থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান শুরু করে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। সবাই রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের আদালতে পাঠানো হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬