কলেজছাত্রীকে ব্লেড দিয়ে হামলা যুবকের, হাসপাতালে ভর্তি

০২ জুলাই ২০১৯, ০৬:০০ PM

পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজছাত্রীকে ব্লেড দিয়ে জখম করার ঘটনায় এক যুবকের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। হামলার শিকার নুসরাত জাহান স্বর্ণা (১৭) মঠবাড়িয়া শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং পৌর শহরের পশ্চিম কলেজ পাড়া এলাকার সৌদি প্রবাসী জাকির হোসেন মৃধার মেয়ে।

স্বর্ণার স্বজনদের দাবি, বাসা থেকে কলেজে যাওয়া আসার পথে প্রায়ই স্বর্ণাকে উত্ত্যক্ত করত উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সামসুল হকের ছেলে শহিদুল ইসলাম দুলাল (২৮)। সোমবার বিকেলে প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে দুলাল স্বর্ণাকে ধারালো ব্লেড দিয়ে বাম হাতে জখম করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

তবে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জানান, স্বর্ণা ও দুলালের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল যা সম্প্রতি ভেঙে যায়। স্বর্ণাকে জখম করার পর দুলাল একই ব্লেড দিয়ে নিজেকেও জখম করে। ঘটনার পর থেকেই হামলাকারী দুলাল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

ট্যাগ: হামলা
নাটকের অবসান ঘটালেন দিওমান্দে
  • ০৬ আগস্ট ২০২৬
দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সব হাসপাতালে: হাইকোর্ট
  • ০৬ আগস্ট ২০২৬
সাকিবকে ‘খুনীর দোসর, ফ্যাসিস্ট’ বলে দেশবাসীর কাছে ক্ষমা চাই…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অনুশ্রী পেল হারমোনিয়াম; স্বপ্…
  • ০৬ আগস্ট ২০২৬
হামে আরও ৬ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণ গেল ৮৬০ জনের
  • ০৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে অধিগ্রহণ করা মহাসড়কের জমি থেকে ১৯ স্থাপনা উচ্ছেদ
  • ০৬ আগস্ট ২০২৬