ঝিনাইদহে অধিগ্রহণ করা মহাসড়কের জমি থেকে ১৯ স্থাপনা উচ্ছেদ

০৬ আগস্ট ২০২৬, ০৫:৩২ PM
উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে

উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে © টিডিসি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়ায় মহাসড়কের বাকসরলীকরণ (কার্ভ সংশোধন) প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা জমি থেকে ১৯টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। যৌথ অভিযানে প্রায় আড়াই একর জমি দখলমুক্ত করা হয় এবং সেখানে থাকা গাছপালা ও অন্যান্য সামগ্রী খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এ যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান, ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, প্রশাসনের কর্মকর্তা, সওজের সংশ্লিষ্ট কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সওজের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, সড়কের বাকসরলীকরণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

ইউএনও মাহফুজুর রহমান বলেন, অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকারি নির্দেশনা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬