কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ১

২৯ জুন ২০১৯, ০৯:৪৬ PM

© সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে তুলে নিয়ে তিন বন্ধু মিলে এক কিশোরী (১৭) কে গণধর্ষণ করেছে। এ ঘটনায় ধর্ষিতার কথিত প্রেমিক রফিকুল ইসলাম জয় (২৬) কে আটক করেছে পুলিশ।

ধর্ষিতা বেগমগঞ্জ উপজেলার তিতা হাজেরা এলাকার মহি উদ্দিনের মেয়ে। এ ঘটনায় শুক্রবার সকালে ধর্ষিতা বাদী হয়ে ৩ জনকে আসামী করে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, রফিকুল ইসলাম জয় (২৬), সাজ্জাদ হোসেন বাবু (২৮) ও সাইফুল ইসলাম (২০)।

পুলিশ জানায়, বেগমগঞ্জের আপানিয়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জয় বুধবার তিতা হাজেরা এলাকার বাসিন্দা কিশোরী (১৭)কে বিয়ের প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের রসুলপুর গ্রামের সাজ্জাদ হোসেন বাবুর বাড়ীতে নিয়ে যায়। পরে ওইদিন রাতে থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত জয়, বাবু ও সাইফুল পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসলে তারা গভীর রাতে থানায় খবর দেয়।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস সামাদ জানান, খবর পেয়ে ধর্ষিতাকে উদ্ধার ও ঘটনাস্থল থেকে মামলার প্রধান আসামী জয়কে আটক করেছে পুলিশ। ডাক্তারি পরিক্ষার জন্য ধর্ষিতাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‘বড় রাজনৈতিক ক্রাইসিস না থাকলে শিবির নেতা-কর্মীদের পড়াশোনা …
  • ০৪ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
সাটিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে নতুন পরিকল্পনা জাতীয় বি…
  • ০৪ এপ্রিল ২০২৬
এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
  • ০৪ এপ্রিল ২০২৬
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ স…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইবির কর্মকর্তা সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ০৪ এপ্রিল ২০২৬