স্কুল মাঠে ঢুকে গেল ট্রাক, ছাত্র নিহত

২৪ জুন ২০১৯, ০৬:১৮ PM

© সংগৃহীত

স্কুলের মাঠে ড্রাইভিং অনুশীলনের সময় ট্রাকের নিচে চাপা পরে এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মারুফ হোসেন (৯)।

জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও স্কুলে গিয়েছিল মারুফ। এসময় বোয়ালিয়া চান্দেরপাড়া গ্রামের আরিফুল নামে ট্রাকের এক হেলপার (সহকারী) একাই ওই স্কুলমাঠে ড্রাইভিং শিখছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে খেলতে থাকা ছাত্র মারুফকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। নিহত মারুফ বোয়ালিয়া উত্তরপাড়া এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক আরিফুল পলাতক রয়েছেন। আরিফুলকে গ্রেফতারে অভিযান চলছে।

আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬
তারুণ্যের মনস্তত্ত্বে একটি দার্শনিক ও আইনি পর্যালোচনা
  • ০৩ এপ্রিল ২০২৬