নেত্রকোনায় অস্ত্র ও মাদক মামলার ১০ বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেপ্তার

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ AM
 গ্রেপ্তারকৃত ব্যাক্তি

গ্রেপ্তারকৃত ব্যাক্তি © টিডিসি ফটো

নেত্রকোনার মদনে ১০ বছরের সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন (৩০) নামের এক পলাতক আসামিকে ১ বছর পর গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ) রাতে মদন থানা পুলিশের চৌকশ অফিসার এস আই ফয়সালের নেতৃত্বে এস আই হাশেম, এস আই তারা মিয়া, এ এস আই সাকিব, এ এস আই কামাল এবং কনস্টেবল মুন্সি সাইদুল ইসলামসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা নিজ গ্রামের বোনের বাড়ি থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন ( ৩০) তিয়শ্রী ইউনিয়নের শিবপাশ গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে।

মদন থানার এস আই ফয়সাল জানান অস্ত্র ও মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনোয়ার হোসেন দীর্ঘ দিন ধরে পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া আসামি জানায়, সে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ দিন বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। বোনের বাড়িতে বেড়াতে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, গ্রেপ্তার এড়াতে বিভিন্ন উপজেলায় আত্মগোপন করে ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে  বিকেলে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে ডুয়েটের স্বেচ্ছাসেবীরা
  • ১৬ জুলাই ২০২৬
সোমবার এসএসসির ফল প্রকাশ হচ্ছে?
  • ১৬ জুলাই ২০২৬
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন
  • ১৬ জুলাই ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪২০ নেতাকর্মীর বিরুদ…
  • ১৬ জুলাই ২০২৬
গাইবান্ধায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত
  • ১৬ জুলাই ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এ…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence