কণ্ঠস্বর নকল করে প্রতারণা, ২১ লাখ টাকাসহ গ্রেপ্তার দুই

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ AM
গ্রেপ্তারকৃত ব্যক্তি

গ্রেপ্তারকৃত ব্যক্তি © টিডিসি ফটো

মোবাইল ফোনে আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে বিপদের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২১ লাখ ৩০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও ৮টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবে রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তা ছিল।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য নিশ্চিত করে। 

গ্রেপ্তাররা হলেন মোছা. সুলতানা খাতুন (৪৫) ও তার স্বামী মো. মোবারক হোসেন (৫৫)। তাদের বাড়ি ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকায়।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৭টি গ্রামীণফোন  ও ১টি বাংলালিং সিমকার্ডসহ মোট ৮টি সিম, ৪টি মোবাইল ফোন এবং নগদ ২১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানায়, অভিযুক্তরা মোবাইল ফোনে আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে অসুস্থতা বা দুর্ঘটনার ভুয়া তথ্য দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায় করত। এ অর্থ পাঠাতে তারা বিকাশ, নগদ ও রকেট নম্বর ব্যবহার করত।

পুলিশের বক্তব্য অনুযায়ী, তারা ভিক্ষুক ও অসহায় ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে সিমকার্ড সংগ্রহ করত এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে সেগুলো প্রতারণার কাজে ব্যবহার করত।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬