বগুড়ায় জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ AM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ AM
গ্রেপ্তার হওয়া জামায়াতের দুই নেতা

গ্রেপ্তার হওয়া জামায়াতের দুই নেতা © সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নন্দীগ্রাম পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ এবং উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম।

থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি রাতে উপজেলার পারশন গ্রামে একটি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। ওই হামলায় থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ গুরুতর আহত হন। সন্ত্রাসীদের হামলায় তাঁর একটি চোখ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় আহত মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মুজাহিদ ও রাকিবুল ওই মামলার এজাহারভুক্ত আসামি।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা হওয়ার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।’

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬