পরাজয়ের পর জামায়াত প্রার্থী নূর লিখলেন—‘নতুন সকালে নতুন করে শুরু করছি আবার’

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ PM
নূর মোহাম্মাদ আবু তাহের

নূর মোহাম্মাদ আবু তাহের © সংগৃহীত

বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) আসনে পরাজয়ের পর নতুনভাবে পথচলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের। নির্বাচনের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘একটা নতুন সকালে, নতুন করে শুরু করছি আবার। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ।’

স্ট্যাটাসের সঙ্গে ছোট্ট ডকুমেন্টারি শেয়ার করেন নুর। যেখানে বলা হয়, ‘প্রিয় দুপচাচিয়া আদম দিঘিবাসী, নূর মোহাম্মদ আপনাদের সন্তান আপনাদেরই ভাই। আপনাদের এই বাগানে একজন মালি হিসেবে চাকরি চেয়েছিলেন পাঁচ বছরের জন্য। হয়তো সামান্য কিছু পার্থক্যের কারণে সেই সুযোগটা এবার হলো না। তবুও সিজদা অবনতচিত্তে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনাদের এই ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। আপনাদের জন্য নূর মোহাম্মদ সবসময় ছিল এবং আছে। নতুন করে শুরু করছি আবার। বিসমিল্লাহি তাওয়াক্কালাতু আল্লাহ।’

জানা গেছে, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল মহিত তালুকদার বিজয়ী হয়েছেন। পরাজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নূর মোহাম্মদ আবু তাহের লিখেন, ‘চেষ্টার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছি। শেষ পর্যন্ত পারিনি। সামান্যতে আটকে গেছি। আল্লাহ ভরসা। দেশের জন্য অব্যাহতভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। অভিনন্দন আব্দুল মহিত তালুকদার ভাই। আপনার নেতৃত্বে বগুড়া—৩ সংসদীয় আসন এগিয়ে যাবে।’

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬