ভোটের ফল নিয়ে যা বলল জামায়াত

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ PM
জামায়াতে ইসলামীর লোগো

জামায়াতে ইসলামীর লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে জামায়াতের অনেক প্রার্থী রহস্যজনকভাবে হেরে গেছেন বলে জানিয়েছে দলটি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দলটির ভেরিফায়েড ফেসবুক পোস্টে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছে জামায়াত। 

দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো: 

প্রিয় দেশবাসী,
গতকাল সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। 
তবে নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন আমাদের কাছে পরিষ্কার নয়। অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। 

ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আমাদের জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়ের লড়াই চলবেই, ইনশাআল্লাহ।  

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬