অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ PM
মিজানুর রহমান সাগর

মিজানুর রহমান সাগর © ফাইল ছবি

অর্থ আত্মসাতের মামলায় বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার এনসিপি নেতার নাম মিজানুর রহমান সাগর। সাগর সংগঠনটির জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দায়ের করা একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। রুবেল প্রামানিক নামের একজন গত ৩০ আগস্ট একটি মামলা দায়ের করেন।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার মিজানুর রহমান সাগরকে বিকালে কারাগারে পাঠানো হয়েছে। 

এনসিপি বগুড়া জেলা কমিটির আহবায়ক এম এস এ সুলতান জানান, সাগর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব। সাংবাদিকদের মাধ্যমেই তার গ্রেপ্তারের কথা জানতে পেরেছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। 

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬