সীমান্তে বিজিবির অভিযানে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ PM
 বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার

বিজিবির অভিযানে ইয়াবা উদ্ধার © টিডিসি ফটো

কক্সবাজারের সীমান্তবর্তী হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এসব অভিযানে মোট ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ বুধবার বিকেলে টেকনাফ ৬৪ বিজিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি সংলগ্ন এলাকায় টহল জোরদার করা হলে সীমান্ত পেরিয়ে আসা সন্দেহভাজন কয়েকজন চোরাকারবারি সদস্যদের চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও ফাঁকা গুলি ছুড়লে পাচারকারীরা ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়। পরে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৭ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগের রাতে হোয়াইক্যং এলাকার মনিরঘোনা থেকে আরও ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। 

সারজিসকে নিয়ে নিজ জেলায় আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ০৪ জুন ২০২৬
সংসদ ভাতার টাকা কওমি মাদরাসায় ওয়াকফ করেছি: জামায়াত আমির
  • ০৪ জুন ২০২৬
চার জেলায় ৩টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা, ঘরে থাকার পরামর…
  • ০৪ জুন ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার সময় …
  • ০৪ জুন ২০২৬
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি, মেক্সিকো গেল ইরান দল
  • ০৪ জুন ২০২৬
জার্মানিতে বিনা মূল্যে ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ, ক…
  • ০৪ জুন ২০২৬