নেত্রকোনায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ PM
আটক দম্পতি

আটক দম্পতি © সংগৃহীত

নেত্রকোনা সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০০টি ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টা ১০ মিনিট থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বায়রাউড়া বাজার এলাকায় কেন্দুয়া-নেত্রকোনাগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক দম্পতি হলেন মো. কামরুল ইসলাম (৪৮), পিতা: মৃত আব্দুল হেকিম এবং নাসরিন সুলতানা (৩৫), স্বামী: মো. কামরুল ইসলাম। তাদের বাড়ি সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের দুর্গাশ্রম এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানকারী দল ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মধ্যে জিপারযুক্ত নীল রঙের একটি পলি প্যাকেটে ১০০টি ও সাদা পলিথিন ব্যাগের ভেতরে জিপারযুক্ত সাদা প্যাকেটে আরও ১০০ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬