রাজধানীতে প্রেমের জেরে চলে গেলেন কলেজ ছাত্রী মীম

১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ PM
প্রতিকী

প্রতিকী © সংগৃহীত

রাজধানীর মিরপুরে মোছা. সানজানা ইসলাম মিম (১৯) নামে এক কলেজছাত্রীর গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথামিকভাবে ধারনা করা হচ্ছে।

জানা গেছে, মৃত সানজানা মিরপুর ১০ নম্বরে অবস্থিত একটি ভাড়া বাসার ৩য় তলায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার (১৭ জানুয়ারি) সকালে নিজ কক্ষে দরজা বন্ধ করে দেন মিম। দীর্ঘ সময় পার হলেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে অচেতন অবস্থায় সকাল সাড়ে এগারটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মীমের বড় ভাই সাখাওয়াত হোসেন বলেন, আমার বোন মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার বোন মেধাবী ছাত্রী ছিলেন। পরিবারের অগোচরে একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে তারা জানতে পেরেছেন। ওই সম্পর্ক নিয়ে অভিমান থেকেই মিম এ ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করছেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬