বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াতের পৌর আমির গ্রেপ্তার

১৭ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ PM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ PM
বরগুনার পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমান

বরগুনার পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমান © সংগৃহীত

বরগুনার পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে শনিবার (১৭ জানুয়ারি) সকাল পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত তার ফার্মেসি থেকে গ্রেপ্তার করা হয়।

পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী জানান, নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান চলছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। মামলার আসামি হওয়ায় বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গত ১৩ জানুয়ারি সন্ধ্যার পর চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট চৌরাস্তা এলাকায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে যুবদল সদস্য সরোয়ার হোসেন ফারুক এবং বিএনপির সাবেক নেতা সেলিম বেপারী গুরুতর আহত হন এবং তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সেলিম বেপারীর স্ত্রী শাহানাজ পারভীন ১৪ জানুয়ারি ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বজলুর রহমান ওই মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি।

জামায়াতের বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ বলেন, সংঘর্ষের ঘটনায় আমাদের পক্ষ থেকেও মামলা করা হয়েছে। প্রশাসন বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েছিল। জামায়াত সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে বিশ্বাসী। এরপরও নেতাদের গ্রেপ্তার হওয়া দুঃখজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাব।

এ বিষয়ে বরগুনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম মনির বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬