ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

১৭ জানুয়ারি ২০২৬, ০১:২৯ PM
খুনের শিকার নজরুল ইসলাম

খুনের শিকার নজরুল ইসলাম © সংগৃহীত

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার উত্তর গামারীতলা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মো. আদম আলী (৫৪) ও চন্দ্রকোনা গ্রামের মৃত আছম আলীর ছেলে মো. দুলাল মিয়া।

নিহত নজরুল ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

এর আগে শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়ার এরশাদ বাজারে সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান শেষে বিএনপির মনোনীত প্রার্থী দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে খুন হন নজরুল। নিহত নজরুল সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন।

সালমান ওমর রুবেল বলেন, ‘আমাদের অফিস উদ্বোধন করে বের হওয়ার সময় অতর্কিত হামলা করে প্রিন্স ভাইয়ের লোকজন। হামলায় ফরহাদ, আজহারুল, শাহজাহান মেম্বার ও আদম আলী নজরুলকে আটকে ছুরিকাঘাত করে। পরে তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার কর্মী নজরুল ইসলামকে হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এর সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে আমিও বিচার দাবি করছি।’

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নজরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি ভিসিকে ‘সাদা দলের’ সভাপতি বলায় প্রতিবাদ, তথ্য যাচাই হ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সবার দোয়ায় দ্বিতীয় জীবন পেয়েছি, স্লিপার বাস থেকে বেঁচে ফেরা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডিসেম্বরের ‘ফেরার হুমকি’: আওয়ামী লীগের সামনে কোন পথ?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে চার দিনব্যাপী ‘ল’ ফেস্ট শুরু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9