‘তারেক রহমানে বাসার সামনে থেকে আটক ব্যক্তি র‍্যাব সদস্য নয়’

০৪ জানুয়ারি ২০২৬, ১১:২৬ PM
র‍্যাবের লোগো

র‍্যাবের লোগো © টিডিসি সম্পাদিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজধানীর গুলশানের বাসভবনের সামনে থেকে আটক ব্যক্তিদের একজন র‍্যাব সদস্য এমন সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদর দপ্তর। রোববার (৪ জানুয়ারি) রাতে র‍্যাবের মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন অনলাইন গণমাধ্যমে তারেক রহমানের বাসার সামনে থেকে একজন র‍্যাব সদস্যসহ দুইজনকে গাঁজাসহ গ্রেপ্তারের যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি সঠিক নয়। মূল ঘটনায় যাকে র‍্যাব সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি প্রকৃতপক্ষে র‍্যাবের কোনো সদস্য নন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত।

এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে র‍্যাব সদর দপ্তর।

এর আগে, এদিন বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে বেসরকারি একটি নিরাপত্তা কোম্পানির এক সদস্যসহ দুইজনকে আটক করে পুলিশ।

উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
ভারতের ভিসার ধরন ও আবেদনপত্রের তথ্যে নতুন পরিবর্তন
  • ১২ নভেম্বর ২০২৬
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্…
  • ১২ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস জীবনের শুরু থেকেই ভবিষ্যৎ গড়তে ভালো সঙ্গ বেছে নিত…
  • ১২ নভেম্বর ২০২৬
যদি কথা বলতে দেন, থাকি, না হলে থাকব না: স্পিকারকে নাহিদ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950