শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ এক যুবক আটক

২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ PM
আটক যুবক আরাফাত

আটক যুবক আরাফাত © সংগৃহীত

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। তার নাম মো. আরাফাত জামান (৩৯)। আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে। বর্তমানে তাকে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে রাত পৌনে ৯টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসারের দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে থানার সিনিয়ররা জিজ্ঞাসাবাদ করছেন। পরে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

জানা যায়, ইনকিলাব মঞ্চের আন্দোলন চলাকালীন সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত কয়েকদিন ধরেই শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬