বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এপোলোর বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলা

২৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ PM
 এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) ও মাহমুদুর রহমান

এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) ও মাহমুদুর রহমান © টিডিসি সম্পাদিত

বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো)-এর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ মামলার অন্য আসামি লেখক ও কলামিস্ট এফ এম রাশেদুল হক মল্লিক মারুফ।  

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার আবেদন করেন মাহমুদুর রহমান। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ ডিসেম্বর প্রথম আলোর কলাম লেখক এএফএম রাশেদুল হক (মারুফ মল্লিক) তার ফেসবুক আইডি থেকে ‘প্রথম আলো অফিসে হামলায় আমার দেশের জড়িত থাকার সম্ভাবনা’ বিষয়ে পোস্ট দেন। এরপর ওই পোস্ট শেয়ার করেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান এপোলো। ঢাকার তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারে আমার দেশ পত্রিকার প্রধান কার্যালয়ে অবস্থানকালে বাদী (মাহমুদুর রহমান) আসামিদের ফেসবুক পোস্ট দুটি সম্পর্কে জানতে পেরে হতবিহ্বল হয়ে পরেন। 

এতে আরও বলা হয়, আসামিদের এই জঘন্য মিথ্যাচারের কারণে বাদী ও তার দৈনিক আমার দেশ পত্রিকার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সব সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, কলা-কুশলী ও ব্যক্তিদের মানহানির কারণ হয়েছে এবং তাদের ব্যাপারে জনমনে শত্রুতা, ঘৃণা, অসন্তোষ ও বিদ্বেষ সৃষ্টি করেছে। 

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬