অপারেশন ডেভিল হান্ট: ঝালকাঠিতে আওয়ামী লীগ গ্রেপ্তার

২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ PM
শংকর মুখার্জী

শংকর মুখার্জী © সংগৃহীত

বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২)’-এর আওতায় ঝালকাঠির সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শংকর মুখার্জীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মো. তৌহিদুজ্জামান জানান, চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শংকর মুখার্জীকে গ্রেপ্তার করে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মেরি স্টোপস বাংলাদেশে জনবল নিয়োগ, আবেদন ই-মেইলে
  • ২৩ অক্টোবর ২০২৬
৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬