দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা

২৭ মে ২০১৯, ১২:১৬ PM

© ফাইল ফটো

স্বামী-শাশুড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে দুই সন্তানকে হত্যার পর বিষপান করে আত্মহত্যা করেছেন এক মা। গতকাল রোববার রাত ১১টার দিকে যশোরের শার্শা উপজেলায় দীঘা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার ইব্রাহিম হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৩৫) এবং তার মেয়ে শারিফা খাতুন (১২) ও ছেলে সোহান হোসেন (৫)। ইব্রাহিম পেশায় চা বিক্রেতা বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ইব্রাহিম হোসেন ও শাশুড়ি জামিলা খাতুন পারিবারিক বিবাদে দিনভর হামিদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে হামিদা খাতুন বাজার থেকে বিষ ও গ্যাসের ট্যাবলেট এনে মেয়ে শারিফা খাতুন ও ছেলে সোহান হোসেনকে খাওয়ায়। পরে নিজেও বিষ ও গ্যাসের ট্যাবলেট একত্রে খেয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (ওসি-তদন্ত) সুকদেব রায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬