লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় জিরা-কাপড় জব্দ

২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ PM
বিজিবি অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য

বিজিবি অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য © সংগৃহীত

লালমনিরহাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাপড় জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ভারতীয় এসব পণ আটকের বিষয়টি নিশ্চিত করে ১৫ বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার দিন ও রাতে ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি ও সদর দপ্তরের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয় পণ্য গোপনে মজুদ ও পরিবহনের প্রস্তুতির তথ্য পায় বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করে বিজিবি সম্ভাব্য চলাচল রুটে একটি চেকপোস্ট স্থাপন করে। পরে কুড়িগ্রাম দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠ এলাকা থেকে আটকের পর তল্লাশি করে ভ্যানের ভেতর থেকে ২ হাজার ৫১১ কেজি ভারতীয় জিরা ও ১৮০টি ভারতীয় শাল-চাদর জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৭১ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্তে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার তার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করছে। সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে বিজিবি তার অপারেশনাল কর্মকাণ্ড অব্যাহত রাখছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9