মায়ের সামনে ছাত্রদল নেতাকে খুন

২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ PM
রেজওয়ান আমিন শিফাত

রেজওয়ান আমিন শিফাত © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে ভোলায় মায়ের সামনে এক ছাত্রদল নেতাকে খুন করেছেন আওয়ামী লীগ নেতার ছেলেরা। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ওই ছাত্রদল নেতার নাম রেজওয়ান আমিন শিফাত (২৮)। তিনি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি ভোলা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ছিলেন। শিফাত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন। 

নিহতের মা ইয়ানুর বেগম বলন, আমার ছেলে সিফাত হাওলাদার তারেক রহমানের সমাবেশে ঢাকা যাওয়ার জন্য বের হয়েছে। আমিও ছেলেকে বিদায় দিতে বাড়ি থেকে দরজা পর্যন্ত এসেছি। হঠাৎ করে রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেলাল মেম্বারের ছেলে হাসিব ও মোক্তার হাওলাদারের ছেলে রনির নেতৃত্বে মঞ্জিলসহ ৮/১০ জনে বাগান থেকে বের হয়ে মুখ চেপে ধরে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেছে আমার ছেলেকে। পা ধরার পরও তারা আমার ছেলেকে ছাড়েনি। আমার চোখের সামনে আমার একমাত্র ছেলেকে হত্যা করেছে হেলাল মেম্বারের ছেলেরা। আওয়ামী লীগের সময় তারা আমার ছেলের পা ভেঙে দিয়েছে। আর আজ হত্যা করে আমার বুক খালি করে দিলো।

নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার বলেন, আমার ভাই হেলাল আওয়ামী লীগ করেন। আমি বিএনপি করি- এটাই অপরাধ। আজ আমার ভাতিজারা আমার ছেলেকে হত্যা করলো। আমি এর বিচার চাই।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনা শোনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9