যুবদল নেতা হত্যা, সুব্রত বাইনের মেয়ে ৫ দিনের রিমান্ডে

১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ PM
গ্রেপ্তারের পর খাদিজা ইয়াসমিন বিথী

গ্রেপ্তারের পর খাদিজা ইয়াসমিন বিথী © সংগৃহীত

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বীথির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম। তিনি বলেন, রাজধানীর হাতিরঝিল থানায় করা এই মামলায় গত মঙ্গলবার খাদিজার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। তবে সেদিন মামলার মূল নথি না থাকায় খাদিজাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। 

তিনি আরও বলেন, মূল নথি সাপেক্ষে আজ তার রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। সে অনুযায়ী, আজ তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন তুলে ধরা হয়। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত খাদিজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তাঁর মেয়ে খাদিজা এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে আসামিরা রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তারের ক্ষেত্রে আরিফকে প্রতিপক্ষ মনে করতেন। এর পরিপ্রেক্ষিতে সুব্রত বাইন ও খাদিজার প্রত্যক্ষ প্ররোচনা-পরিকল্পনায় আরিফকে হত্যা করা হয়। আরিফ হত্যার ঘটনায় খাদিজার জড়িত থাকার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর সাত দিনের রিমান্ড প্রয়োজন।

মামলার এজাহারের তথ্যমতে, আরিফ ঢাকা মহানগর উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহক্রীড়া সম্পাদক ছিলেন। গত ১৯ এপ্রিল রাতে হাতিরঝিল থানা এলাকার দি ঝিল ক্যাফের সামনে তাকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ এপ্রিল তার মৃত্যু হয়।

গুলির ঘটনার পর আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেছিলেন। আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে, গত মে মাসে কুষ্টিয়া শহর থেকে সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়। তার মেয়ে খাদিজাকে গত সোমবার কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।  

দুদকের মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন …
  • ২০ মে ২০২৬
কারিকুলামে বড় পরিবর্তন আসছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ২০ মে ২০২৬
পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক
  • ২০ মে ২০২৬
গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য
  • ২০ মে ২০২৬
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতাকে হাতেনাতে আটক পুলিশের
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081