১১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ PM
গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানকি মন্ডল। বৃহস্পতিবার সকালে পাবনার চাটমোহর থানার সামনে

গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানকি মন্ডল। বৃহস্পতিবার সকালে পাবনার চাটমোহর থানার সামনে © টিডিসি

দীর্ঘ ১১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মন্ডলের। অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাবনার চাটমোহর থানা পুলিশ।

গ্রেপ্তার মানিক চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে। তিনি ২০১৪ সালে একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে মানিক মন্ডল নিজ এলাকার জনৈক এক নারীকে ধর্ষণ করে এলাকা থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী ধর্ষিতা ওই নারী একই বছরের ১ সেপ্টেম্বর বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। এরপর পাবনার আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানি শেষে মানিক মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার সাজা দেন। এদিকে দীর্ঘদিন ধরে মানিক মন্ডল ছিল ধরাছোঁয়ার বাইরে।

গাজীপুরের জয়দেবপুর এলাকায় পরিচয় গোপন করে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন মানিক। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মানিক মন্ডলকে গ্রেপ্তার করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ঘটনার পর থেকে মানিক মন্ডল এলাকা ছেড়ে চলে যান। তিনি দীর্ঘদিন পরিচয় গোপন করে পালিয়ে ছিল। অবশেষে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬
সেই শার্ট গায়ে চাপিয়েই সংবাদ সম্মেলনে এসে ব্যাখ্যা দিলেন পু…
  • ২৪ আগস্ট ২০২৬
জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬