খালেদা জিয়ার অবস্থা ‘সংকটাপন্ন’, হাসিমুখে হাসপাতাল থেকে বের হলেন বিএনপি নেতা ফজলু

০২ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ PM
হাসিমুখে হাসপাতাল থেকে বের হলেন ফজলুর রহমান

হাসিমুখে হাসপাতাল থেকে বের হলেন ফজলুর রহমান © সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে দেখতে গতকাল সোমবার (১ ডিসেম্বর) রাতে সেখানে গিয়েছিলেন তার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতাল থেকে বের হওয়ার সময় তিনি হাসছেন।

এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা যায়। তবে ঠিক কী কারণে তিনি এভাবে হাসছেন তা জানা যায়নি।

এরপরই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ফজলুর বলেন, ‘আল্লাহর রহমতে সেরে উঠবেন বলেই আমরা মনে করছি। ১৮ কোটি মানুষের দোয়ায়, আল্লাহর রহমতে ম্যাডাম বেঁচে উঠবেন। বর্তমান যে পরিস্থিতি ও পরিবেশ, সেটা থেকে উত্তরণের জন্য আল্লাহ যেন তাকে নেক হায়াত দেয়, এমনকি আমাদের হায়াত থেকে নিয়ে যেন আল্লাহ ওনাকে দেয়, আমরা এই দোয়াটাই করি।’ 

২০২৭ সালে সরকারি ছুটির ২৯ দিনের সাতদিনই শুক্র-শনি
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ২৭১ সদস্যের পূর্ণাঙ্গ…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
  • ০২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে প…
  • ০২ নভেম্বর ২০২৬
ইলানের মাকে হারাতে চাই না!
  • ০২ নভেম্বর ২০২৬
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950