দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত

০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ AM
ইকবাল মাহমুদ

ইকবাল মাহমুদ © সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অভিযোগ যাচাই–বাছাই শেষে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক চেয়ারম্যান নিজ সংস্থার অনুসন্ধানের মুখোমুখি হচ্ছেন।

দুদকের মহাপরিচালক (মানি লন্ডারিং) মো. মোকাম্মেল হক সোমবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তার (ইকবাল মাহমুদ) বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে।

বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদ কর্মজীবনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব থেকে শুরু করে ২০০৮ সালে সচিব পদে উন্নীত হন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান।

২০১২ সালে সিনিয়র সচিব পদ সৃষ্টি হলে তিনি ওই পদেও নিয়োগ পান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে দায়িত্ব পালন করেন। একই বছরের নভেম্বরে এডিবির বিকল্প নির্বাহী পরিচালক হন। ২০১৪ সালের নভেম্বরে অবসর নেওয়ার পর ২০১৫ সালে বিটিআরসি চেয়ারম্যান ও ২০১৬ সালের মার্চে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950