খুলনায় আদালতের সামনে গুলি করে কুপিয়ে ২ জনকে হত্যা

৩০ নভেম্বর ২০২৫, ০২:০৮ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০২:০৮ PM
জেলা ও দায়রা জজ আদালত

জেলা ও দায়রা জজ আদালত © ফাইল ফটো

খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে এলোপাতারি গুলিতে ও কুপিয়ে নিহত হয়েছেন ২ জন। আজ রোববার (৩০ নভেম্বর) আদালত থেকে হাজিরা দিয়ে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। 

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, দুইজনই শীর্ষ সন্ত্রাসী। তাদের নামে অস্ত্রসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে গ্রেনেড গ্রুপ তাদের ওপর হামলা করেছে বলে আমরা ধারণা করছি। 

জানা গেছে, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে তাঁরা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ট্যাগ: গুলি
২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬