কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হল মার্ক গ্রুপের এমডি

৩০ নভেম্বর ২০২৫, ০১:০২ AM
তানভীর মাহমুদ

তানভীর মাহমুদ © সংগৃহীত

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাতুল হোসেন ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, তানভীর মাহমুদ (৫৫) ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দী ছিলেন। শনিবার দুপুরে অসুস্থতা অনুভব করলে বেলা দেড়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

তানভীর মাহমুদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার বাবার নাম হাজি কালু মাহমুদ। তিনি ঢাকার কাফরুলের ২০৫/৪ বেগম রোকেয়া সরণিতে বসবাস করতেন। চিকিৎসকদের মতে, তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় তানভীর মাহমুদ, হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনকে ২০২৪ সালে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানা করেন আদালত। ২০১২ সালে তাঁদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলাও হয়। এ ছাড়া তানভীর মাহমুদের বিরুদ্ধে আরও ১০–১১টি মামলা বিচারাধীন ছিল। অভিযোগ ছিল, তিনি অস্তিত্বহীন বা বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬